কেইআইপি-র প্রকল্প অধিকর্তা হলেন আইএএস সুবাসিনি ই, বাড়তি দায়িত্ব কলকাতা পুরসভার যুগ্ম পুর কমিশনার হিসেবে
হাওড়া, ৫ জুলাই (হি. স.): রাজ্য প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ২০১৯ ব্যাচের আইএএস আধিকারিক সুবাসিনি ই। নবান্ন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে তাঁকে কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (কেইআইপি)-এর প্রকল্প অধিকর্তা হিসেবে
নির্দেশিকা


হাওড়া, ৫ জুলাই (হি. স.): রাজ্য প্রশাসনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ২০১৯ ব্যাচের আইএএস আধিকারিক সুবাসিনি ই। নবান্ন থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তিতে তাঁকে কলকাতা এনভায়রনমেন্টাল ইমপ্রুভমেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (কেইআইপি)-এর প্রকল্প অধিকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তিনি কলকাতা পুরসভার যুগ্ম পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্বও পালন করবেন।বর্তমানে সুবাসিনি ই পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যসচিবের কার্যালয়ের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার (পি অ্যান্ড এআর) বিভাগের পরিকল্পনা ও ক্ষতিপূরণ শাখার যুগ্ম সচিব হিসেবে কর্মরত রয়েছেন। নতুন নির্দেশ অনুযায়ী, তিনি বর্তমান দায়িত্বের পাশাপাশি কেইআইপির প্রকল্প অধিকর্তা এবং কলকাতা পুরসভার যুগ্ম পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ কার্যকর থাকবে।শনিবার নবান্নের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আইএএস সেল থেকে জারি হওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জনস্বার্থে উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যপালের আদেশক্রমে অতিরিক্ত মুখ্যসচিব অনুপ কুমার আগরওয়াল বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।রবিবার প্রশাসনিক সূত্রে জানা গেছে, নগর পরিকাঠামো উন্নয়ন এবং কলকাতা পুরসভার বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নে এই নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande