(আপডেট) কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও সতর্কতা
কলকাতা, ৫ জুলাই (হি স)। নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়েছে। বঙ্গোপসাগরের উপকূল সংলগ্ন এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্রও তাই উত্তাল। এই পরিস্থিতিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও হতে
(আপডেট) কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গেও সতর্কতা


কলকাতা, ৫ জুলাই (হি স)। নিম্নচাপ অঞ্চল শক্তি বাড়িয়েছে। বঙ্গোপসাগরের উপকূল সংলগ্ন এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। সমুদ্রও তাই উত্তাল। এই পরিস্থিতিতে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণও।

রবিবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং বাঁকুড়ায়। এই সমস্ত জেলায় আগামী বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে অতি ভারী বর্ষণের (৭ থেকে ২০ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এ ছাড়া, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande