
কলকাতা, ৫ জুলাই (হি স)। মেসিকাণ্ডে একের পর এক নোটিস গিয়েছিল তাঁর নিউ আলিপুরের বাড়িতে। কিন্তু অরূপ বিশ্বাস কার্যত বেপাত্তা ছিলেন। এবার সেই মামলাতে ফের একবার অরূপ বিশ্বাসকে তলব করা হল। আগামী মঙ্গলবার সকাল ১১টার মধ্যে তাঁকে বিধাননগর দক্ষিণ থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
১৮ জুন ও ২২ জুন পুলিশের তলবে হাজিরা দিয়েছিলেন তিনি। তিন তিনবার হাজিরা এড়ানো পর গত ১৮ জুন মেসিকাণ্ডে প্রথম থানায় হাজিরা দিয়েছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যা ঘিরে চূড়ান্ত নাটক দেখেছিল বাংলা।
প্রসঙ্গত, মেসিকাণ্ডে অরূপ বিশ্বাসকে রক্ষাকবচও দেয় কলকাতা হাই কোর্ট।
আগামী ১৭ আগস্ট পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলেই নির্দেশ দেয় আদালত।
এদিকে থানায় হাজিরার দেওয়ার পরেই রাজনৈতিক অবস্থানেও ‘পাল্টি’ খান অরূপ। দিদির সঙ্গ ছেড়ে বর্তমান ঋতব্রত শিবিরের ভাইস প্রেসিডেন্টের পদ পেয়েছেন তিনি। এখন দেখার বিষয় মেসিকাণ্ডের জল ঠিক কতদূর গড়ায়।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত