হাওড়া- কাটোয়া হকারদের সঙ্গে বৈঠক মন্ত্রী সুমনা সরকারের
হুগলি , ৫ জুলাই (হি.স.): হাওড়া–কাটোয়া শাখার হকার্সদের সঙ্গে সোমড়াবাজারে গুরুত্বপূর্ণ বৈঠক। রবিবার সোমড়াবাজারে হাওড়া–কাটোয়া শাখার হকার্সদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা
হকারদের সঙ্গে বৈঠকে সুমনা সরকার


হুগলি , ৫ জুলাই (হি.স.): হাওড়া–কাটোয়া শাখার হকার্সদের সঙ্গে সোমড়াবাজারে গুরুত্বপূর্ণ বৈঠক। রবিবার সোমড়াবাজারে হাওড়া–কাটোয়া শাখার হকার্সদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত থেকে তাঁদের বিভিন্ন সমস্যা, দাবি ও প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রতিনিধি সুমনা সরকার। বৈঠকে হকারদের দৈনন্দিন জীবিকা, যাত্রীসেবা, নিরাপত্তা, বসার স্থান, প্রশাসনিক সহযোগিতা এবং কর্মপরিবেশ সংক্রান্ত নানা বিষয় উঠে আসে।

সুমনা সরকার সকলের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং জানান, যাত্রী পরিষেবা ও হকারদের স্বার্থ রক্ষায় সরকার সর্বদা সচেষ্ট। তিনি বলেন, হকারদের ন্যায্য দাবি ও সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সকল পক্ষকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে, যাতে যাত্রীসেবাও ব্যাহত না হয় এবং হকারদের জীবিকাও সুরক্ষিত থাকে।

বৈঠকে উপস্থিত হকার প্রতিনিধিরা তাঁদের বিভিন্ন বাস্তব সমস্যা তুলে ধরেন এবং কয়েকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবও পেশ করেন। আলোচনার মাধ্যমে পারস্পরিক সহযোগিতা ও সমাধানমুখী দৃষ্টিভঙ্গির উপর জোর দেওয়া হয়।

শেষে সুমনা সরকার বলেন, “আপনাদের ঘরের মেয়ে, আপনাদের সেবায়।” তাঁর এই বার্তা উপস্থিত সকলের মধ্যে আশার সঞ্চার করে এবং হকার সমাজের প্রতি সরকারের সহমর্মী অবস্থানকেআরো স্পষ্ট করে তোলে

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande