নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যদের ভবানীভবনে যাওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর
কলকাতা, ৫ জুলাই (হি স)। বারুইপুরে নির্যাতিতা নাবালিকার বাবার সঙ্গে রবিবার ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সরকারি ছুটির দিন। মঙ্গলবার পরিবারের সদস্যদের ভবানীভবনে যেতে বলেছেন তিনি। নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় এদিন উত্তপ্ত বারুইপুর
নির্যাতিতা নাবালিকার পরিবারের সদস্যদের ভবানীভবনে যাওয়ার আর্জি মুখ্যমন্ত্রীর


কলকাতা, ৫ জুলাই (হি স)। বারুইপুরে নির্যাতিতা নাবালিকার বাবার সঙ্গে রবিবার ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সরকারি ছুটির দিন। মঙ্গলবার পরিবারের সদস্যদের ভবানীভবনে যেতে বলেছেন তিনি।

নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় এদিন উত্তপ্ত বারুইপুর। গণপিটুনিতে মৃত্যু হয় এক অভিযুক্তের। এই ঘটনার খবর পেরে মুখ্যমন্ত্রী পুলিশ ও প্রশাসনের সংশ্লিষ্ট আধিকারিকদের সব রকম ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরিবারের সব দাবি শোনা হবে বলে তিনি আশ্বাস দেন নির্যাতিতার বাবাকে।

গণপিটুনিতে মৃতের নাম ইন্দ্রজিৎ তাঁতি (২৬)। তিনি বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ স্থানীয়দের। রবিবার সকালে তাঁকে ধরে গণপিটুনি দেয় স্থানীয়রা। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, নাবালিকা মৃত্যুর ঘটনায় ৪-৫ জন জড়িত। তাঁদের মধ্যে একজনকে গ্রেফতার করে বারুইপুর থানায় নিয়ে যাওয়া হয়েছে। এদিকে অভিযুক্তদের শাস্তির দাবিতে রাস্তায় মৃতদেহ রেখে বিক্ষোভে শামিল হন উত্তেজিত জনতা। অবরোধে তুলতে গেলে পুলিশের উপর হামলা চালান বিক্ষোভকারীরা।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande