ঐতিহ্যশালী নানা রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা
কলকাতা, ৫ জুলাই (হি স)। পুরনো ঐতিহ্যশালী বিভিন্ন রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। এই অনুদানের চেক ১৩ জুলাই অনুমোদিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হতে পারে। নবান্ন সূত্রে খবর, চেক বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দ
ঐতিহ্যশালী নানা রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা


কলকাতা, ৫ জুলাই (হি স)। পুরনো ঐতিহ্যশালী বিভিন্ন রথযাত্রা কমিটিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেবে রাজ্য সরকার। এই অনুদানের চেক ১৩ জুলাই অনুমোদিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হতে পারে।

নবান্ন সূত্রে খবর, চেক বিতরণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভার্চুয়ালি উপস্থিত থেকে রাজ্যের বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখতে পারেন। একই সঙ্গে রাজ্যে আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে সমস্ত জেলাশাসককে (ডিএম) প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে তথ্য ও সংস্কৃতি দফতর।

জেলায় জেলায় রথযাত্রা উৎসবকে আরও সাড়ম্বরে পালন করতে এই পরিকল্পনা নবান্নের। ইতিমধ্যে ঐতিহ্যশালী এই রথযাত্রা কমিটিগুলোর চিহ্নিতকরণের কাজ শুরু হয়ে গিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande