
আরামবাগ , ৫ জুলাই (হি.স.): আরামবাগে মহা ধুমধামে শুরু ভারতী সম্মেলন। রবিবার মহা ধুমধামের মধ্য দিয়ে শুরু হল ভারতী সম্মেলনের কার্যক্রম। হুগলির আরামবাগ হাই স্কুলের মাঠে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ডঃ বিশ্বপ্রিয় রায়চৌধুরী-সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সম্মেলনের উদ্বোধনী পর্বে ভারতীয় সংস্কৃতি, শিক্ষা, সাহিত্য এবং সমাজ গঠনে মূল্যবোধের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। বক্তারা বর্তমান প্রজন্মের কাছে ঐতিহ্য ও সংস্কৃতির ধারাকে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে আরামবাগ হাই স্কুল প্রাঙ্গণে উৎসবের আবহ তৈরি হয়। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা এবং আলোচনা সভার মধ্য দিয়ে সম্মেলনের সূচনা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনগুলিতেও সম্মেলনের বিভিন্ন পর্বে শিক্ষাবিদ, সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্টজনেরা অংশ নেবেন।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA