
আরামবাগ , ৫জুলাই (হি.স.): পুরশুড়ায় রসুলপুর ইউনাইটেড স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির। স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে পুরশুড়া বিধানসভার রসুলপুর ইউনাইটেড স্পোর্টিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার আয়োজিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত এই শিবিরে বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। তিনি রক্তদাতাদের উৎসাহিত করেন এবং বলেন, রক্তদান একটি মহৎ সামাজিক দায়িত্ব। একজনের স্বেচ্ছায় দেওয়া রক্ত অন্য একজনের জীবন বাঁচাতে পারে। তাই সুস্থ মানুষদের নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
শিবিরে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি, ক্লাব সদস্য এবং বহু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে রক্তদাতাদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেওয়া হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA