
আরামবাগ, ৫জুলাই (হি.স.): রবিবার সকালে চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে এক দশম শ্রেণীর স্কুল ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত আরামবাগ প্রফুল্লচন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে। জানা গেছে, আরামবাগ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উত্তর বাদল কোনায় বাসিন্দা অচিন্ত্যকুমার পালের ছোট মেয়ে তমসী পালকে শনিবার রাতে তার পায়ে বিষধর সাপে কামড় দেয়। এরপর তমসীকে তার উদ্ধার করে আরামবাগ প্রফুল্ল চন্দ্র মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর এদিন তার মৃত্যু হয়। অচিন্ত্যকুমার পালের অভিযোগ, রাত থেকে কোনরূপ চিকিৎসা হয়নি, সেই কারণে তাঁর মেয়ে মারা গেছে। তাঁর দাবি যে তিনটে ডাক্তারের জন্য আমার মেয়ে মারা গেছে তাদের প্রশাসনিকভাবে শাস্তি হোক। তিনি আরও বলেন, আমার বড় মেয়ে ডাক্তারি পড়ছে। ছোট মেয়েরও ডাক্তারি পড়ার ইচ্ছে ছিল। কিন্তু সেই ডাক্তারগুলোই তার জীবন নিয়ে নিল।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA