
হুগলি , ৫ জুলাই (হি.স.): মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে রবিবার গুপ্তিপাড়া জি.সি.এ. ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত হলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার। এদিন তিনি রক্তদাতাদের সঙ্গে কথা বলেন, তাঁদের উৎসাহিত করেন এবং এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, রক্তদান এমন একটি মহৎ কাজ যা একজন মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের আরও বেশি মানুষকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর কথায়, রক্তদান মানেই জীবনদান। মানবতার সেবায় প্রত্যেক সুস্থ মানুষেরই এই সামাজিক দায়িত্ব পালন করা উচিত।
রক্তদান শিবিরে স্থানীয় বাসিন্দা, ক্লাব সদস্য এবং বহু স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও এই ধরনের মানবকল্যাণমূলক কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের পাশে থাকার উদ্যোগ অব্যাহত থাকবে।
মন্ত্রী সুমনা সরকারের উপস্থিতি রক্তদাতাদের উৎসাহ আরও বাড়িয়ে তোলে এবং সমাজে স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA