নিখোঁজ ছাত্র, আরামবাগ থানায় অভিযোগ দায়ের
আরামবাগ ,৫ জুলাই (হি.স.): স্কুলে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্র। এই ঘটনায় চরম দুশ্চিন্তায় পরিবার। বাধ্য হয়ে রবিবার আরামবাগ থানায় নিখোঁজ ডায়েরি করলেন আরামবাগের ঘরগোহাল গ্রামের বাসিন্দা সুবীর সরকার। তাঁর ছেলে সায়ন স্থানীয় ঘরগ
নিখোঁজ ছাত্র


আরামবাগ ,৫ জুলাই (হি.স.): স্কুলে যাবার নাম করে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ ছাত্র। এই ঘটনায় চরম দুশ্চিন্তায় পরিবার। বাধ্য হয়ে রবিবার আরামবাগ থানায় নিখোঁজ ডায়েরি করলেন আরামবাগের ঘরগোহাল গ্রামের বাসিন্দা সুবীর সরকার। তাঁর ছেলে সায়ন স্থানীয় ঘরগোহাল মহামায়া বসু বিদ্যানিকেতনের অষ্টম শ্রেণীর ছাত্র। সুবীরবাবু জানান, প্রতিদিনের মতো শনিবারও সে সকাল দশটার সময় স্কুলের ইউনিফর্ম সাদা জামা ও নীল প্যান্ট পরে বাড়ি থেকে বেরিয়েছিল। কিন্তু বিকেল হয়ে গেলেও বাড়ি না ফেরায় তাঁরা খোঁজাখুঁজি শুরু করেন। আত্মীয়দের বাড়িতেও খোঁজ খবর নেন। কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। তিনি জানান, পড়াশোনায় গাফিলতির জন্য শনিবার সকালে তাকে তিনি অল্পস্বল্প বকাঝকা করেছিলেন। কিন্তু তার জন্য বাড়ি ছেড়ে পালিয়েছে এটা তাঁরা মানতে পারছেন না। তাঁদের দাবি, হয়তো কে বা কারা তাঁদের ছেলেকে অসৎ উদ্দেশ্যে আটকে রেখেছে। তাই পুলিশের কাছে তাঁদের ছেলেকে দ্রুত ফিরে পাওয়ার ব্যবস্থা করার অনুরোধ জানিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande