শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নই ‘সোনার বাংলা’ গড়ার ভিত্তি, বাগনানে মূর্তির ভূমিপুজোয় অমিত শাহ
বাগনান, ৬ জুলাই (হি. স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বাগনানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর মূর্তির ভূমিপুজো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এটি শুধুমাত্র একটি মূর্তি নির্মাণের সূচনা নয়, বরং ‘সোনার বাংলা’ গড়ার সংকল্প বাস্তবায়
বাগনানে মূর্তির ভূমিপুজোয় অমিত শাহ


বাগনান, ৬ জুলাই (হি. স.): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সোমবার বাগনানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর মূর্তির ভূমিপুজো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বলেন, এটি শুধুমাত্র একটি মূর্তি নির্মাণের সূচনা নয়, বরং ‘সোনার বাংলা’ গড়ার সংকল্প বাস্তবায়নের ভিত্তিপ্রস্তর। তাঁর দাবি, রবীন্দ্রনাথ ঠাকুর, রামকৃষ্ণ পরমহংস, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, ক্ষুদিরাম বসু এবং রাজা রামমোহন রায় যে বাংলার স্বপ্ন দেখেছিলেন, সেই বাংলার পুনর্গঠনের পথেই এই উদ্যোগ।অমিত শাহ বলেন, দীর্ঘদিন পর রাজ্যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীকে সরকারি মর্যাদা দিয়ে পালন করা হয়েছে। এ জন্য তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে অভিনন্দন জানান। তিনি জানান, প্রস্তাবিত মূর্তির পাশেই জাতীয় নিরাপত্তা নিয়ে গবেষণার জন্য ‘শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ইনস্টিটিউশন’ গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে।স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারতীয় জনসংঘ প্রতিষ্ঠার মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সাংস্কৃতিক জাতীয়তাবাদের যে বীজ বপন করেছিলেন, আজ তা ভারতীয় জনতা পার্টি-র মাধ্যমে এক বিশাল বৃক্ষে পরিণত হয়েছে। তাঁর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র নেতৃত্বে দেশ আজ সেই আদর্শ অনুসরণ করে আত্মনির্ভর ও জাতীয় স্বার্থভিত্তিক নীতির পথে এগিয়ে চলেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande