
কলকাতা, ৬ জুলাই (হি. স.): পশ্চিমবঙ্গের স্রষ্টা তথা ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার সোশ্যাল মিডিয়ায় নিজের অফিসিয়াল ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এই শ্রদ্ধা জানান।
শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, ভারতের একতা ও অখণ্ডতা রক্ষা যাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল, সেই প্রণম্য রাষ্ট্রবাদী নেতা, জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের জনক ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তীতে আমার শতকোটি প্রণাম।
উল্লেখ্য, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিলেন একাধারে বিশিষ্ট ভারতীয় রাজনীতিবিদ, প্রখ্যাত ব্যারিস্টার এবং দূরদর্শী শিক্ষাবিদ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর মন্ত্রিসভায় তিনি দেশের প্রথম শিল্প ও সরবরাহ মন্ত্রী (বর্তমানে বাণিজ্য ও শিল্প মন্ত্রক) হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ঐতিহাসিক ও বিতর্কিত নেহেরু-লিয়াকত চুক্তি-র তীব্র বিরোধিতা করে তিনি নীতিগত কারণে নেহেরুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছিলেন।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত