শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন
ক্যানিং, ৬ জুলাই (হি. স.): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী ক্যানিং মহকুমা শাসকের দফতরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং ক্যানিং মহকুমা প্রশাসনের সহযোগিতায় মহকুমা শাসকের সভাকক্ষে এই স্মরণস
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উদযাপন


ক্যানিং, ৬

জুলাই (হি. স.): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী ক্যানিং মহকুমা শাসকের দফতরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো। তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে এবং ক্যানিং মহকুমা প্রশাসনের সহযোগিতায় মহকুমা শাসকের সভাকক্ষে এই স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বর্তমান প্রজন্মের ছাত্র-ছাত্রীদের মধ্যে শ্যামাপ্রসاد মুখোপাধ্যায়ের জীবন ও কর্ম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং তাঁদের জ্ঞানের পরিধি প্রসারিত করার উদ্দেশ্যে একটি কুইজ প্রতিযোগিতারও আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীদের পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যানিংয়ের মহকুমা শাসক শ্রী প্রণব মালি, আইএএস এবং বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী ক্ষিতিশ বিশাল সহ অন্যান্যরা। বক্তারা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা, সমাজসেবা ও জাতীয় জীবনে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande