
কলকাতা, ৬ জুলাই (হি. স.) : ছয়দিন ধরে চলেছে কলকাতা ফুটবল লিগ। ৪র্থ ডিভিশনের ষষ্ঠ দিনে ৬টি খেলার মধ্যে একটি খেলা ড্র। তালতলা মাঠে সোমবার বার্নপুর ইউনাইটেড ক্লাব ও আরটি স্পোর্টিং ক্লাব পরস্পরের মধ্যে ২-২ ব্যবধানে খেলা শেষ করে। বাকি পাঁচটি খেলার যথারীতি নিষ্পত্তি হয়েছে। বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল আ্যসোসিয়েশনের তরফেও এক বিবৃতিতে ফলাফল জানানো হয়েছে। এদিন চৈতালি সঙ্ঘ ৫-০ গোলের ব্যবধানে ক্যালকাটা জিমখানাকে হারিয়েছে। কলকাতা রেঞ্জার্স ক্লাব ০-৩ ব্যবধানে ডায়নমিক কালীঘাট ফ্রেন্ডস ক্লাবের কাছে পরাজিত। ইন্টারন্যাশনাল ক্লাব ২ গোলে জিতেছে। হারল উত্তরপাড়া স্পোর্টিং ক্লাব। অন্যদিকে, যাদবপুর অগ্রগামী ১-০ গোলে নিবেদিতা ক্লাবকে হারাল। গার্ডেনরিচ আ্যথলেটিক ক্লাব ১-০ ব্যবধানে অরোরা আ্যথলেটিক আ্যসোসিয়েশনকে হারিয়ে দিয়েছে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত