ডিমা হাসাও ট্যুরিস্ট ক্যাব অ্যাসোসিয়েশনের অনুমোদন, নিবন্ধন ছাড়া পর্যটক পরিবহণ নয়
হাফলং (অসম), ৬ জুলাই (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে হাফলং পরিবহণ বিভাগ জেলার পর্যটক পরিবহণ পরিষেবা নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিমা হাসাও ট্যুরিস্ট ক্যাব অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী
ডিমা হাসাও ট্যুরিস্ট ক্যাব অ্যাসোসিয়েশনের অনুমোদন, নিবন্ধন ছাড়া পর্যটক পরিবহণ নয়


হাফলং (অসম), ৬ জুলাই (হি.স.) : উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনে হাফলং পরিবহণ বিভাগ জেলার পর্যটক পরিবহণ পরিষেবা নিয়ন্ত্রণের লক্ষ্যে ডিমা হাসাও ট্যুরিস্ট ক্যাব অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন প্রদান করেছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে শুধুমাত্র সমিতির অধীনে নিবন্ধিত ক্যাবই পর্যটক পরিবহণের কাজে নিয়োজিত থাকতে পারবে। সমিতিতে নিবন্ধিত নয়, এমন কোনও যানবাহন পর্যটক পরিবহণের অনুমতি পাবে না। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে পর্যটকবাহী ক্যাব পরিচালনাকারী সকল গাড়ির মালিককে ভবিষ্যতে কোনও ধরনের প্রশাসনিক জটিলতা এড়াতে দ্রুত নিবন্ধন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

নিবন্ধনের জন্য আবেদনপত্রের সঙ্গে প্যান কার্ড, আধার কার্ড, স্থায়ী বাসিন্দার শংসাপত্র (পিআরসি), ভোটার পরিচয়পত্র এবং গাড়ির সকল বৈধ নথিপত্র জমা দিতে হবে।

এছাড়া সমিতি জানিয়েছে, তাদের ব্যানারের অধীনে পরিচালিত কোনও ক্যাব যাতে কোনও ধরনের বেআইনি কর্মকাণ্ডে জড়িত না হয়, সে বিষয়ে কঠোর নজরদারি ও নিয়মিত পর্যবেক্ষণ চালানো হবে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande