ডা. বাবুলকুমার বেজবরুয়া গৌহাটি মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ ও মুখ্য অধীক্ষক
গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : অধ্যাপক (ডা.) বাবুলকুমার বেজবরুয়াকে গৌহাটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মুখ্য অধীক্ষক হিসেবে নিয়োগ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তিনি অধ্যাপক (ডা.) অচ্যুতচন্দ্র বৈশ্যের স্থলাভিষিক্ত হয়েছেন। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা
ডা. বাবুলকুমার বেজবরুয়া গৌহাটি মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ ও মুখ্য অধীক্ষক


গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : অধ্যাপক (ডা.) বাবুলকুমার বেজবরুয়াকে গৌহাটি মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মুখ্য অধীক্ষক হিসেবে নিয়োগ করেছে রাজ্যের স্বাস্থ্য দফতর। তিনি অধ্যাপক (ডা.) অচ্যুতচন্দ্র বৈশ্যের স্থলাভিষিক্ত হয়েছেন। এই নির্দেশ অবিলম্বে কার্যকর করা।

চিকিৎসা শিক্ষা ও গবেষণা বিভাগের জারিকৃত এক নির্দেশে বলা হয়েছে, জিএমসিএইচ-এর সমাজ ও প্রতিরোধমূলক চিকিৎসা (কমিউনিটি মেডিসিন) বিভাগের অধ্যাপক এবং অধ্যক্ষ সহ মুখ্য অধীক্ষক (ভারপ্রাপ্ত) ডা. অচ্যুতচন্দ্র বৈশ্যকে নলবাড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বদলি করা হয়েছে। জনস্বার্থে তাঁকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ সহ মুখ্য অধীক্ষক (ভারপ্রাপ্ত)-এর অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশে আরও জানানো হয়েছে, ডা. বৈশ্যকে অবিলম্বে গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সহ মুখ্য অধীক্ষক (ভারপ্রাপ্ত)-এর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্য এক নির্দেশে জানানো হয়েছে, নলবাড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এবং অধ্যক্ষ সহ মুখ্য অধীক্ষক (ভারপ্রাপ্ত) (ডা.) বাবুলকুমার বেজবরুয়াকে অবিলম্বে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গৌহাটি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সহ মুখ্য অধীক্ষক (ভারপ্রাপ্ত)-এর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হয়েছে।

একই সঙ্গে তাঁকে নলবাড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ সহ মুখ্য অধীক্ষক (ভারপ্রাপ্ত)-এর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande