(আপডেট) কেশপুরে পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিজেপি কর্মীর মৃত্যু, আহত ৫
কেশপুর (পশ্চিম মেদিনীপুর), ৬ জুলাই (হি. স.):-পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী পালন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার ঘাটাল সাংগঠনিক জেলার কেশপুর ১ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়
মৃত্যু বিদ্যুৎ পৃষ্ঠ


কেশপুর (পশ্চিম মেদিনীপুর), ৬ জুলাই (হি. স.):-পশ্চিম মেদিনীপুরের কেশপুরে ড. শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী পালন করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার ঘাটাল সাংগঠনিক জেলার কেশপুর ১ নম্বর মণ্ডলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে দলীয় পতাকা উত্তোলনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কর্মীর মৃত্যু হয়। ঘটনায় আরও পাঁচজন আহত হন।বিজেপি সূত্রে জানা গিয়েছে, কেশপুর ব্লকের পাঁচখুড়ি গ্রামে দলীয় কার্যালয়ের সামনে একটি লোহার রডে দলীয় পতাকা উত্তোলনের সময় রডটি বাঁকিয়ে পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারে স্পর্শ করে। এর জেরে প্রবল বিদ্যুৎস্পৃষ্ট হন পতাকা উত্তোলনে অংশ নেওয়া কর্মীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় ২৫ বছর বয়সি বিজেপি কর্মী পাপাই পানের। আহতদের মধ্যে রয়েছেন কেশপুর ১ নম্বর মণ্ডলের সভাপতি প্রবীণ হালদার-সহ আরও কয়েকজন।আহতদের প্রথমে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের উন্নত চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃতদেহও ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande