ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য, ইডেনে বিশেষ অনুষ্ঠান
কলকাতা, ৬ জুলাই (হি. স.) : ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার ইডেন গার্ডেন্সের ক্লাব হাউস প্রাঙ্গণে বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সংস্থার উদ্যোগে আয়োজিত ওই অ
সিএবি-র তরফেও শ্রদ্ধাঞ্জলি অর্পণে সৌরভ গঙ্গোপাধ্যায়


কলকাতা, ৬ জুলাই (হি. স.) : ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার ইডেন গার্ডেন্সের ক্লাব হাউস প্রাঙ্গণে বিশেষ শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। সংস্থার উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে ড. মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁকে স্মরণ করা হয়।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এছাড়াও তাঁর সঙ্গে ছিলেন সহ-সভাপতি নীতিশ রঞ্জন দত্ত, কোষাধ্যক্ষ সঞ্জয় দাস, প্রাক্তন পদাধিকারী, অ্যাপেক্স কাউন্সিলের সদস্য, বিভিন্ন কমিটির চেয়ারম্যান, প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটার, সিএবির আধিকারিক এবং সদস্যরা। সকলেই ড. মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এবং পরবর্তীতে তাঁর শিক্ষা, নেতৃত্ব ও জনজীবনে অসামান্য অবদানের কথাও স্মরণ করেছেন।

সিএবি সূত্রের বক্তব্য, কেবল ক্রীড়া প্রশাসন নয়, সমাজ ও ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বদের স্মরণ করাও সংস্থার সামাজিক দায়বদ্ধতার অঙ্গ। সেই ভাবনা থেকেই এই কর্মসূচির আয়োজন। আগাগোড়া মর্যাদাপূর্ণ ও সংযত পরিবেশে সম্পন্ন অনুষ্ঠানে এদিন উপস্থিত অতিথিদের মধ্যেও ড. মুখোপাধ্যায়ের আদর্শ এবং তাঁর জনসেবামূলক কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেছেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande