বাসন্তীর চুনাখালিতে নদীর পাড় থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, তদন্তে পুলিশ
বাসন্তী, ৬ জুলাই (হি. স.): সোমবার সকালে বাসন্তী থানার চুনাখালি গ্রামের হানা নদীর পাড় থেকে উদ্ধার হলো দুটি আগ্নেয়াস্ত্র। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে পুলিশ খবর পায় যে, নদীর পাড়ে দুটি আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে
বাসন্তীর চুনাখালিতে নদীর পাড় থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র, তদন্তে পুলিশ


বাসন্তী, ৬

জুলাই (হি. স.): সোমবার সকালে বাসন্তী থানার চুনাখালি গ্রামের হানা নদীর পাড় থেকে উদ্ধার হলো দুটি আগ্নেয়াস্ত্র। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে পুলিশ খবর পায় যে, নদীর পাড়ে দুটি আগ্নেয়াস্ত্র পড়ে রয়েছে। এরপর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, আগ্নেয়াস্ত্র দুটি ভাঙা অবস্থায় ছিল এবং প্রতিটি অস্ত্রই দুটি পৃথক অংশে পড়ে ছিল। কীভাবে অস্ত্রগুলি সেখানে এল, কারা এগুলি রেখে গিয়েছে এবং কোনো অপরাধমূলক ঘটনার সঙ্গে এর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় একটি মামলা রুজু করে তদন্ত শুরু করেছে বাসন্তী থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande