শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি রাজ্যপাল রবির
কলকাতা, ৬ জুলাই (হি স)। “পরম কৃতজ্ঞতাবোধ ও বিনম্র চিত্তে সমগ্র জাতি আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর পুণ্য জন্মজয়ন্তীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে।” সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি। তিনি লিখেছেন, “অখণ্ড
শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি রাজ্যপাল রবির


কলকাতা, ৬ জুলাই (হি স)। “পরম কৃতজ্ঞতাবোধ ও বিনম্র চিত্তে সমগ্র জাতি আজ ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর পুণ্য জন্মজয়ন্তীতে তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে।” সোমবার এক্সবার্তায় এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল আর এন রবি।

তিনি লিখেছেন, “অখণ্ড ভারতের সংকল্পে দীক্ষিত এক দূরদর্শী জাতীয়তাবাদী জননেতা, অনন্যসাধারণ বিপ্লবী এবং প্রথিতযশা প্রাজ্ঞ মনীষী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জী দেশের ইতিহাসের এক মহাসন্ধিক্ষণে অটল প্রত্যয়ে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। দেশভাগ যখন ভারতের একাত্মতার ওপর চরম আঘাত হেনে আমাদের সভ্যতার আত্মাকে ক্ষতবিক্ষত করেছিল, ঠিক সেই সঙ্কটকালে তাঁর দৃঢ় ও অনমনীয় নেতৃত্বই নিশ্চিত করেছিল যে পশ্চিমবঙ্গ ভারতের এক অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবেই থাকবে।

জম্মু ও কাশ্মীরের পূর্ণাঙ্গ সংযুক্তিকরণের লক্ষে তাঁর সেই পরম আত্মত্যাগ উত্তরসূরিদের নিরন্তর অনুপ্রাণিত করেছে, যার চূড়ান্ত রূপায়ণ ঘটেছে ২০১৯ সালে সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্তির মাধ্যমে তাঁর আজন্ম লালিত স্বপ্নের সার্থক বাস্তবায়নে। তাঁর জাতীয়তাবাদী চেতনা ও আদর্শ আগামী দিনেও আমাদের দেশ এবং পশ্চিমবঙ্গকে ২০৪৭ সালের মধ্যে এক সম্পূর্ণ 'বিকশিত বাংলা' ও 'বিকশিত ভারত' হিসেবে গড়ে তোলার পথে চিরন্তন আলোকবর্তিকা হয়ে পথ দেখাবে।”

উল্লেখ্য, রাজ্যপাল রবি কলকাতার লোকভবনে ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তীতে তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande