জুন মাসে পণ্য পরিবহণে উল্লেখযোগ্যবৃদ্ধি এনএফ রেলের
গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : অত্যাবশ্যক পণ্য সামগ্রী সময়মতো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে চলতি বছরের জুন মাসে পণ্য লোডিঙে উল্লেখযোগ্য বৃদ্ধি অর্জন করেছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এই মাসে মোট ০.৯৬৮
এনএফ রেল_প্রতিনিধিত্বমূলক চিত্র


গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : অত্যাবশ্যক পণ্য সামগ্রী সময়মতো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ধারাবাহিক প্রতিশ্রুতির অংশ হিসেবে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে চলতি বছরের জুন মাসে পণ্য লোডিঙে উল্লেখযোগ্য বৃদ্ধি অর্জন করেছে। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে এই মাসে মোট ০.৯৬৮ মিলিয়নটন (এমটি) পণ্য লোডিং করেছে। এটি আগের বছরের একই সময়ের তুলনায় ৯.৬ শতাংশ বৃদ্ধি এবং মাসিক লোডিং লক্ষ্যের ১১০ শতাংশ অর্জন।

আজ সোমবার উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এক প্রেস বার্তায় এ খবর দিয়ে জানান, ২০২৬-এর জুন মাসে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রীর ক্ষেত্রে উল্লেখযোগ্য বৃদ্ধি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় সিমেন্টের লোডিং ৫৩.১ শতাংশ এবং পেট্রোলিয়াম তেল ও লুব্রিকেন্ট (পিওএল)-এর লোডিং ৪১.৭ শতাংশ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। কয়লা লোডিংও ৩৭.৫ শতাংশ উল্লেখযোগ্য বৃদ্ধি হয় গেছে।

এর পরেই ‘অন্যান্য’ ক্যাটাগরি রয়েছে, যেখানে বৃদ্ধির হার ছিল ৩৬.২ শতাংশ। এছাড়া, 'অন্যান্য' ক্যাটাগরির অধীনে স্টোন সিপচ পরিবহণের পরিমাণ ২৭৫ শতাংশ বৃদ্ধি রেকর্ড করেছে। তাছাড়া ২০২৬-এর জুন মাস পর্যন্ত মোট পণ্য পরিবহণের পরিমাণ ২.৯৩১ মিলিয়ন টনে পৌঁছেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬.২ শতাংশ বৃদ্ধি এবং বোর্ডের মোট লক্ষ্য মাত্রার ১০৯ শতাংশ অর্জন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande