কর্নাটকে এসআইআরে অনিয়মের অভিযোগ, নির্বাচন কমিশনকে স্মারকলিপি এনডিএ নেতাদের
বেঙ্গালুরু, ৬ জুলাই (হি.স.): কর্ণাটকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এনডিএ-র এক প্রতিনিধিদল সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি জমা দেয়| প্রহ্লাদ যোশী এবং এইচ.ডি. কুমারস্বামীর নেতৃত
কর্নাটকে এসআইআরে অনিয়মের অভিযোগ, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি এনডিএ নেতাদের


বেঙ্গালুরু, ৬ জুলাই (হি.স.): কর্ণাটকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে এনডিএ-র এক প্রতিনিধিদল সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে স্মারকলিপি জমা দেয়| প্রহ্লাদ যোশী এবং এইচ.ডি. কুমারস্বামীর নেতৃত্বে এই প্রতিনিধিদলটি এই প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে বেশ কয়েকটি অভিযোগ করেছে। পুরো বিষয়টির নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে।

মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর প্রহ্লাদ যোশী সাংবাদিকদের বলেন, রাজ্যে এসআইআর প্রক্রিয়া নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী পরিচালনা করা হচ্ছে না। তিনি অভিযোগ করেন, অনেক জায়গায় কমিউনিটি হল, মসজিদ এবং কংগ্রেস জনপ্রতিনিধিদের বাসভবনে ভোটারদের ডেকে গণনা ফর্ম পূরণ করানো হচ্ছে। তিনি জানান, এই অভিযোগগুলোর সমর্থনে তথ্যপ্রমাণ মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে দেওয়া হয়েছে। প্রহ্লাদ যোশী অভিযোগ করেন, এই অনিয়মগুলো রাজ্য সরকারের পৃষ্ঠপোষকতায় ঘটছে। মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমার নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছেন।

তিনি বলেন, এর আগে বিজেপির রাজ্য সভাপতি বি.ওয়াই. বিজয়েন্দ্র, বিরোধী দলনেতা-সহ অনেকেই এই একই ইস্যুতে অভিযোগ দায়ের করেছিলেন, কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande