জম্মু ও কাশ্মীরের ডোডায় ২৪৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ, চলছে মেরামত
শ্রীনগর, ৬ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বন্যা ও ধসে ভেসে আসা আবর্জনার কারণে ২৪৪ নম্বর জাতীয় সড়কের প্রেমনগর অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চলার সময় সড়কের উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকে পড়েছে।
জম্মু ও কাশ্মীরের ডোডায় ২৪৪ নম্বর জাতীয় সড়ক বন্ধ, চলছে মেরামত


শ্রীনগর, ৬ জুলাই (হি.স.): জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় বন্যা ও ধসে ভেসে আসা আবর্জনার কারণে ২৪৪ নম্বর জাতীয় সড়কের প্রেমনগর অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধারের কাজ চলার সময় সড়কের উভয় পাশে বেশ কিছু যানবাহন আটকে পড়েছে। এই পরিস্থিতির প্রভাব পড়েছে চলমান বার্ষিক মাচাইল যাত্রার ওপর; তাই নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত তীর্থযাত্রী ও যাত্রীদের এই পথ এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন কর্মকর্তারা।

এনএইচআইডিসিএল-এর হাইওয়ে ম্যানেজার সানি পাধা বলেন, আমি গাড়ি সরিয়ে নেওয়ার জন্য আমি একটি ফোন পাই এবং সেখানে পৌঁছে দেখি বিশাল জলস্রোত। আমি একটি এক্সকাভেটর ও প্রয়োজনীয় যন্ত্রপাতি আনি এবং যান চলাচলের পথ পরিষ্কার করি। এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande