সময়মতো কঠোর পদক্ষেপ নেওয়া হলে তাঁর মেয়ে বিচার পেত, দাবি রত্না দেবনাথের
কলকাতা, ৬ জুলাই (হি.স.): বারুইপুর ধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন রত্না দেবনাথ। তিনি দাবি করেন, সময়মতো কঠোর পদক্ষেপ নেওয়া হলে তাঁর মেয়ে বিচার পেত এবং দোষীরা শাস্তি পেত। তিনি বলে
সময়মতো কঠোর পদক্ষেপ নেওয়া হলে তাঁর মেয়ে বিচার পেত, দাবি রত্না দেবনাথের


কলকাতা, ৬ জুলাই (হি.স.): বারুইপুর ধর্ষণকাণ্ডের প্রেক্ষিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুললেন রত্না দেবনাথ। তিনি দাবি করেন, সময়মতো কঠোর পদক্ষেপ নেওয়া হলে তাঁর মেয়ে বিচার পেত এবং দোষীরা শাস্তি পেত।

তিনি বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারুইপুরের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জিরো টলারেন্স নীতিতে তদন্তের কথা বলেছেন।

সোমবার মিত্র ইনস্টিটিউশনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

অনুষ্ঠান শেষে সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। স্পষ্ট করে জানিয়ে দেন, ঘটনায় যুক্ত অপরাধীদের কাউকে ছাড়া হবে না। মঙ্গলবারই বারুইপুর পুলিশ সুপারের দফতরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande