বেঙ্গালুরুর খনিতে ৭ শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ এনএইচআরসি-র
নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): বেঙ্গালুরুর একটি খনিতে বিশাল গ্রানাইট পাথর ধসে ৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও ৫ জন আহত হওয়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করে দু
বেঙ্গালুরুর খনিতে ৭ শ্রমিকের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ এনএইচআরসি-র


নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): বেঙ্গালুরুর একটি খনিতে বিশাল গ্রানাইট পাথর ধসে

৭ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু এবং আরও ৫ জন আহত হওয়ার ঘটনায় স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করেছে জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি)। কমিশন রাজ্যের মুখ্য সচিবকে নোটিশ জারি করে দুই সপ্তাহের মধ্যে বিস্তারিত জবাব তলব করেছে।

উল্লেখ্য, ২ জুলাই একটি বিশাল গ্রানাইট পাথর ধসে পড়ায় সাতজন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয় এবং আরও পাঁচজন আহত হন। সেসময় দুটি স্টোন ক্রাশার মেশিন চলছিল বলে জানা গেছে। দুর্ঘটনার সময় খনি এলাকায় কমপক্ষে ১৬ জন শ্রমিক ছিল। এই ঘটনাটিতে খনি মালিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande