মুর্শিদাবাদে জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার এক
মুর্শিদাবাদ, ৬ জুলাই (হি.স.): মুর্শিদাবাদে সক্রিয় জাল আধার কার্ড তৈরির চক্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই জালিয়াতি চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত রসুলপুর পঞ্চায়েতের ঝুলেনপুর গ্রামে
মুর্শিদাবাদে জাল আধার কার্ড তৈরির অভিযোগে গ্রেফতার এক


মুর্শিদাবাদ, ৬ জুলাই (হি.স.): মুর্শিদাবাদে সক্রিয় জাল আধার কার্ড তৈরির চক্র। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই জালিয়াতি চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত রসুলপুর পঞ্চায়েতের ঝুলেনপুর গ্রামে। ধৃত যুবককে সোমবারই আদালতে পেশ করা হয়েছে।

সোমবার পুলিশ সূত্রে জানা গেছে, ঝুলেনপুর গ্রামের একটি বাড়িতে দীর্ঘদিন ধরেই প্রশাসনের নজর এড়িয়ে অবৈধভাবে জাল আধার কার্ড তৈরির একটি কেন্দ্র চালানো হচ্ছিল। বিষয়টি গোপন সূত্রে জানতে পারে নবগ্রাম থানার পুলিশ। এরপর রবিবার রাতে ওই নির্দিষ্ট বাড়িতে অতর্কিতে অভিযান চালায়। অভিযানে ধরা পড়ে যায় জালিয়াতি চক্রের মূল অভিযুক্ত।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande