বারুইপুরে জলাশয় থেকে আরও একটি দেহ উদ্ধার, চাঞ্চল্য
দক্ষিণ ২৪ পরগনা, ৬ জুলাই (হি.স.): বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর এবার এক ব্যক্তির দেহ উদ্ধার হলো। যে জলাশয় থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সোমবার সেখান থেকেই আরও এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে বলে খবর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় প্রবল উত্ত
বারুইপুরে জলাশয় থেকে আরও একটি দেহ উদ্ধার, চাঞ্চল্য


দক্ষিণ ২৪ পরগনা, ৬ জুলাই (হি.স.): বারুইপুরে নাবালিকার দেহ উদ্ধারের পর এবার এক ব্যক্তির দেহ উদ্ধার হলো। যে জলাশয় থেকে নাবালিকার দেহ উদ্ধার হয়েছিল, সোমবার সেখান থেকেই আরও এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে বলে খবর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই এলাকায় প্রবল উত্তেজনা ছড়িয়েছে। তবে নাবালিকা নির্যাতন কাণ্ডের সঙ্গে নিহত ব্যক্তির কোনও যোগসাজশ রয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। পুরো বিষয়টি খতিয়ে দেখছে বারুইপুর থানার পুলিশ।

সোমবার স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। গত শুক্রবার থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন। রবিবার নাবালিকার মৃতদেহ উদ্ধারের পরে পুকুরে তল্লাশি চালাচ্ছিলেন পুলিশ কর্মীরা। তারপরেই সোমবার এই মৃতদেহ উদ্ধার হয়। এটা খুন নাকি স্বাভাবিক মৃত্যু সেই নিয়ে তদন্ত চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande