শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠক শুরু
অযোধ্যা, ৬ জুলাই (হি.স.): রামমন্দিরে দান তহবিলের অর্থ চুরির অভিযোগে সরগরম রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ও ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগে
শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠক শুরু


অযোধ্যা, ৬ জুলাই (হি.স.): রামমন্দিরে দান তহবিলের অর্থ চুরির অভিযোগে সরগরম রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের গুরুত্বপূর্ণ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই ও ট্রাস্টি অনিল মিশ্রের পদত্যাগের বিষয়টি মূল আলোচনার কেন্দ্রে থাকবে বলে খবর সূত্রের। ইতিমধ্যেই সেখানে পৌঁছে গিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বজরংলাল বাগরা, কেন্দ্রীয় পরামর্শদাতা দীনেশ চন্দ্র এবং রামমন্দির ট্রাস্ট্রের কোষাধ্যক্ষ গোবিন্দ দেব গিরি।

দান-অনুদান আত্মসাতের অভিযোগ সামনে আসার পর আয়োজিত ট্রাস্টের বৈঠকে সভাপতিত্ব করতে রাম মন্দিরে পৌঁছেছেন ‘শ্রী রাম জন্মভূমি তীর্থ ক্ষেত্র ট্রাস্ট’-এর সভাপতি নিত্যগোপাল দাস। উত্তর প্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব (স্বরাষ্ট্র) সঞ্জয় প্রসাদ ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের বৈঠকে অংশগ্রহণ করেছেন। এদিনের বৈঠকে উত্তর প্রদেশ সরকারের পক্ষ থেকে গঠিত এসআইটি এবং তদন্তের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande