ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সেবা অভিযান
শিলিগুড়ি, ৬ জুলাই (হি.স.): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার নকশালবাড়ি মন্ডল বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়। এই উপলক্ষে নকশালবাড়ির বিডিও অফিস চত্বরে একটি পরিচ্ছন্নতা অভিযান
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে সেবা অভিযান


শিলিগুড়ি, ৬ জুলাই (হি.স.): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার নকশালবাড়ি মন্ডল বিজেপির পক্ষ থেকে বিভিন্ন সেবা ও জনকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করা হয়।

এই উপলক্ষে নকশালবাড়ির বিডিও অফিস চত্বরে একটি পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়, যেখানে জঙ্গল ও আগাছা পরিষ্কার করে বৃক্ষরোপণ করা হয়। এছাড়া থানা চত্বরের সামনে স্থাপিত মহাপুরুষদের মূর্তিসমূহ পরিষ্কার পরিচ্ছন্ন করে মাল্যদানের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

পাশাপাশি, বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে দিনভর ট্রাফিক পুলিশ কর্মীদের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল।

উক্ত কর্মসূচিতে নকশালবাড়ি মন্ডল বিজেপির পদাধিকারী ও কর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন।

এই প্রসঙ্গে নকশালবাড়ি মন্ডল বিজেপির সভাপতি বলেন, ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশের জন্য এক অনুপ্রেরণার উৎস এবং পথপ্রদর্শক। তাঁর দেখানো আদর্শ ও নির্দেশিত পথ অনুসরণ করেই দল সমাজসেবামূলক কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande