বাগনানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন, ভোটে হিন্দু সমাজের ভূমিকা নিয়ে মন্তব্য স্বামী অম্বিকানন্দ মহারাজের
হাওড়া, ৬ জুলাই (হি. স.): হাওড়ার বাগনানের ধোরা মান্না কৈলাশেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে সোমবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন বঙ্গীয় হিন্দু সেনার প্রত
আবক্ষ মূর্তি উন্মোচন


হাওড়া, ৬ জুলাই (হি. স.): হাওড়ার বাগনানের ধোরা মান্না কৈলাশেশ্বর শিব মন্দির প্রাঙ্গণে সোমবার ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করেন বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা স্বামী অম্বিকানন্দ মহারাজ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, রাজ্যে পরিবর্তনের লক্ষ্যে তৃণমূল কংগ্রেসের নিচুতলার বহু হিন্দু সমর্থকও এবারের নির্বাচনে বিজেপির পক্ষে ভোট দিয়েছেন। তাঁর বক্তব্য, এই ভোটের ফলেই বিজেপি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।স্বামী অম্বিকানন্দ মহারাজ আরও বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একসময় মন্তব্য করেছিলেন যে, একটি সম্প্রদায় মাথা তুলে দাঁড়ালে পরিস্থিতি বদলে যাবে। তাঁর দাবি, সেই মন্তব্যেরই জবাব দিয়েছে হিন্দু সমাজ। তিনি বলেন, শুধুমাত্র বিজেপির কর্মী-সমর্থকরাই নন, তৃণমূল কংগ্রেসের নিচুতলার বহু হিন্দু ভোটারও পরিবর্তনের পক্ষে মত দিয়েছেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী মিঠুন চক্রবর্তী, দেবাঞ্জন চক্রবর্তী, রজনীকান্ত বেরা-সহ বিশিষ্ট ব্যক্তিরা। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করার পাশাপাশি তাঁর জাতীয়তাবাদী আদর্শ ও চিন্তাধারাকে অনুসরণ করার আহ্বানও জানানো হয় অনুষ্ঠানে। রাজনৈতিক বক্তব্যকে ঘিরে উপস্থিতদের মধ্যে আলোচনারও সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande