গোঘাট–২ বিডিও অফিসে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন
আরামবাগ, ৬ জুলাই (হি.স.): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার গোঘাট–২ ব্লকের বিডিও অফিসে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস
শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতি  সভা  সবাই বক্তব্য রাখছেন বিধায়ক


আরামবাগ, ৬ জুলাই (হি.স.): ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে সোমবার গোঘাট–২ ব্লকের বিডিও অফিসে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা।

এদিনের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, গোঘাট থানার ওসি মধুসূদন পাল এবং গোঘাট–২ ব্লকের বিডিও কল্লোল সরকার। এছাড়াও বিডিও অফিসের বিভিন্ন আধিকারিক, কর্মী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আমন্ত্রিত অতিথিরা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গভীর দেশপ্রেম, শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান এবং জাতীয় ঐক্যের পক্ষে তাঁর সুদৃঢ় আদর্শের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের প্রতি নিষ্ঠা, নিঃস্বার্থ সেবার মানসিকতা এবং জনকল্যাণমূলক কাজের মাধ্যমে তাঁর আদর্শকে দৈনন্দিন জীবনে অনুসরণ করাই হবে এই মহান নেতার প্রতি প্রকৃত শ্রদ্ধা।

যথাযোগ্য মর্যাদা, গভীর স্মরণ এবং দেশসেবার নতুন অঙ্গীকারের মধ্য দিয়ে গোঘাট–২ বিডিও অফিসে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande