
তারকেশ্বর, ৬ জুলাই (হি.স.) : ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তারকেশ্বর বিধানসভার ৩ নম্বর মণ্ডল এবং জেলা সম্পাদিকা মুন্না আদকের যৌথ উদ্যোগে সোমবার ভীমপুরে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই শিবিরে বহু স্বেচ্ছাসেবী উৎসাহের সঙ্গে রক্তদান করেন।
এদিনের এই মানবিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান এবং পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ। তাঁরা রক্তদাতাদের ব্যাজ পরিয়ে উৎসাহিত করেন এবং এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, রক্তদান শুধু একটি মহৎ কাজ নয়, এটি অসহায় ও সংকটাপন্ন মানুষের জীবন বাঁচানোর অন্যতম কার্যকর মাধ্যম। সমাজের প্রতিটি সুস্থ মানুষের নিয়মিত রক্তদানে এগিয়ে আসা উচিত, যাতে রক্তের অভাবে কোনো মুমূর্ষু রোগীর চিকিৎসা ব্যাহত না হয়।
রক্তদান শিবিরে অংশগ্রহণকারী সমস্ত রক্তদাতা, সংগঠক, কর্মী ও শুভানুধ্যায়ীদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও মানুষের কল্যাণে এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি ধারাবাহিকভাবে বজায় রাখা হবে। মানবতার সেবায় রক্তদানকে 'শ্রেষ্ঠ উৎসব' হিসেবে তুলে ধরে শিবিরটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA