পুলিশ সরতেই বারুইপুরের উদ্দেশে কালীঘাট তৃণমূল
কলকাতা, ৬ জুলাই (হি স)। পুলিশ সরতেই বারুইপুরের উদ্দেশে রওনা দিলেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল| সোমবার বারুইপুরগামী তৃণমূলের দলে রয়েছেন প্রতিমা মণ্ডল, বিমান ব্যানার্জি, দোলা সেন, অনিতা কররা। অন্যদিকে, বারুইপুরের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে
পুলিশ সরতেই বারুইপুরের উদ্দেশে কালীঘাট তৃণমূল


কলকাতা, ৬ জুলাই (হি স)। পুলিশ সরতেই বারুইপুরের উদ্দেশে রওনা দিলেন কালীঘাট তৃণমূলের প্রতিনিধি দল| সোমবার বারুইপুরগামী তৃণমূলের দলে রয়েছেন প্রতিমা মণ্ডল, বিমান ব্যানার্জি, দোলা সেন, অনিতা কররা। অন্যদিকে, বারুইপুরের ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এনিয়ে ধর্ষণ ও খুনের এই ঘটনায় মোট গ্রেফতার করা হল দুজনকে। আটক তিন।

৬ সদস্যের সিট গঠন করে তদন্ত শুরু হয়েছে রবিবারই। সোনারপুর-সহ বারুইপুর লাগোয়া কয়েকটি এলাকায় জারি রয়েছে ১৬৩ ধারা।

বারুইপুরে উদ্দেশে রওনা হওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দোলা সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাউজ অ্যারেস্ট নিয়ে ক্ষোভে ফেটে পড়েন।

দোলা বলেন, 'আমরা রোজ এখানে আসি, তেমনই এসেছি। পার্টি অফিসে এসেছি, সে নিয়ে কী জবাব দেব। সুপার ইমার্জেন্সি চলছে কালীঘাটে, ভাল তো। ভয় নাকি চলে গেছে, ভরসা এসে গেছে, তার প্রমাণ তো দেখছেন। একজন নেত্রী তিনি বারুইপুর যাবেন হয়তো। বলেছেন, বারুইপুর যেতে পারেন, ব্যাস হয়ে গেল সুপার ইমার্জেন্সি। রুট মার্চ হয়েছে এখানে রাতে। জরুরি অবস্থা আমরা দেখতে পাইনি, এখন দেখে নিচ্ছি।'

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande