সর্বসম্মতিতে অসম বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত বিজেপি নেতা প্রথমবারের বিধায়ক হ্যাবে তেরন
গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : বিজেপি নেতা তথা প্রথমবারের বিজেপি বিধায়ক হ্যাবে তেরন সর্বসম্মতিক্রমে ষোড়শ অসম বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। আজ সোমবার বাজেট অধিবেশনের প্রথম দিন ষোড়শ অসম বিধানসভার উপাধ্যক্ষ নিৰ্বাচন হয়েছে। নির্বাচনের ফল ঘোষণ
অসম বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত বিজেপি নেতা প্রথমবারের বিধায়ক হ্যাবে তেরন (ফাইল ফটো)


গুয়াহাটি, ৬ জুলাই (হি.স.) : বিজেপি নেতা তথা প্রথমবারের বিজেপি বিধায়ক হ্যাবে তেরন সর্বসম্মতিক্রমে ষোড়শ অসম বিধানসভার উপাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।

আজ সোমবার বাজেট অধিবেশনের প্রথম দিন ষোড়শ অসম বিধানসভার উপাধ্যক্ষ নিৰ্বাচন হয়েছে। নির্বাচনের ফল ঘোষণা করে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিতকুমার দাস জানান, হ্যাবে তেরনের সমর্থনে তিনটি মনোনয়নপত্র জমা পড়েছিল। তবে এই পদে অন্য কোনও প্রার্থী মনোনয়ন দাখিল করেননি।

অধ্যক্ষ বলেন, ‘অন্য কোনও মনোনয়ন না থাকায় আমি ড. হ্যাবে তেরনকে ষোড়শ অসম বিধানসভার উপাধ্যক্ষ হিসেবে নির্বাচিত ঘোষণা করছি।’

হ্যাবে তেরন ২০২৩ সালের সীমানা পুনর্নির্ধারণ (ডিলিমিটেশন) প্রক্রিয়ার মাধ্যমে গঠিত নতুন আমরি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। উপাধ্যক্ষ নির্বাচিত হওয়ার পর শাসক ও বিরোধী, উভয় পক্ষের বিধায়করা তাঁকে অভিনন্দন জানান। বিজেপি, অসম গণ পরিষদ (অগপ), বডোল্যান্ড পিপলস ফ্রন্ট (বিপিএফ), কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande