হাফলঙে যথাযোগ্য মর্যাদায় পালিত ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী
হাফলং (অসম), ৬ জুলাই (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র উদ্যোগে আজ সোমবার হাফলঙের অটলবিহারী বাজপেয়ী ভবনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতে মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ
ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য সিইএম দেবোলালের


হাফলং (অসম), ৬ জুলাই (হি.স.) : ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র উদ্যোগে আজ সোমবার হাফলঙের অটলবিহারী বাজপেয়ী ভবনে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য, শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যনিৰ্বাহী সদস্য দেবোলাল গার্লোসা সহ ডিমা হাসাও জেলা বিজেপি সভাপতি ধৃতি থাওসেন প্ৰমুখ।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে দেবোলাল গার্লোসা বলেন, মহান শিক্ষাবিদ, দূরদর্শী রাষ্ট্রনায়ক ও প্রখর জাতীয়তাবাদী নেতা মুখোপাধ্যায়ের দেশের ঐক্য, অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় অবদান আজও দেশবাসীকে অনুপ্রাণিত করে। জাতি গঠনে তাঁর আত্মত্যাগ, নিষ্ঠা ও জনসেবার আদর্শ আগামী প্রজন্মের কাছে চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তিনি উল্লেখ করেন। স্মরণসভায় উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য পরিষদ সদস্য এবং বিজেপির বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত থেকে মহান এই জাতীয় নেতার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার পাশাপাশি মুখোপাধ্যায়ের আদর্শ ও মূল্যবোধ সমুন্নত রাখার অঙ্গীকার করেছেন।

এদিকে মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে হাফলং অটলবিহারী বাজপেয়ী ভবনে এক প্রদর্শনীর আয়োজন করা হয় ডিমা হাসাও জেলা বিজেপির উদ্যোগে।

হিন্দুস্থান সমাচার / বিশাখা দেব




 

 rajesh pande