ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বিধানসভার অধ্যক্ষের শ্রদ্ধা
কলকাতা, ৬ জুলাই (হি. স.) : ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আজকের এই বিশেষ দিনটিতে স্মরণ ও শ্রদ্ধায় অবনত রাজ্যবাসী। দিনভর এ রাজ্যের সর্বত্রই ছিল নানা অনুষ্ঠানের আয়োজন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস তাঁর প্রতি গভীর শ্রদ্
সোশ্যাল মিডিয়া মারফৎ অধ্যক্ষের শ্রদ্ধাঞ্জলি অর্পণ


কলকাতা, ৬ জুলাই (হি. স.) : ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে আজকের এই বিশেষ দিনটিতে স্মরণ ও শ্রদ্ধায় অবনত রাজ্যবাসী। দিনভর এ রাজ্যের সর্বত্রই ছিল নানা অনুষ্ঠানের আয়োজন। এই উপলক্ষে পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। এদিন নিজের ফেসবুক পেজে তিনি লিখেছেন, ভারতের একতা ও অখণ্ডতা রক্ষা যাঁর জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল, সেই প্রণম্য রাষ্ট্রবাদী নেতা, জনসঙ্ঘের প্রতিষ্ঠাতা, পশ্চিমবঙ্গের জনক ভারত কেশরী ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে আমার শতকোটি প্রণাম।

উল্লেখ্য, তিনি ১৯৫১ সালে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের সহযোগিতায় ভারতীয় জনতা পার্টির পূর্বসূরি দল 'ভারতীয় জনসঙ্ঘ' প্রতিষ্ঠা করেন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande