জ্যামাইকার প্রবীণ অ্যাথলেটিক্স কোচ স্টিফেন ফ্রান্সিস প্রয়াত
জ্যামাইকা, ৬ জুলাই (হি.স.): জ্যামাইকার অ্যাথলেটিক্স কোচ স্টিফেন ফ্রান্সিস, যিনি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস এবং আসাফা পাওয়েলের মতো তারকাদের প্রশিক্ষণ দিয়েছিলেন শনিবার মারা গেছেন। রবিবার এমভিপি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্লাব এই খবর নিশ্চিত করেছে। ফ্রা
শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস ও আসাফা পাওয়েলের প্রশিক্ষক, জ্যামাইকার প্রবীণ অ্যাথলেটিক্স কোচ মারা গেছেন


জ্যামাইকা, ৬ জুলাই (হি.স.): জ্যামাইকার অ্যাথলেটিক্স কোচ স্টিফেন ফ্রান্সিস, যিনি শেলি-অ্যান ফ্রেজার-প্রাইস এবং আসাফা পাওয়েলের মতো তারকাদের প্রশিক্ষণ দিয়েছিলেন শনিবার মারা গেছেন। রবিবার এমভিপি ট্র্যাক অ্যান্ড ফিল্ড ক্লাব এই খবর নিশ্চিত করেছে।

ফ্রান্সিস, যিনি তাঁর ৬৪তম জন্মদিনের একদিন পর মারা যান, জ্যামাইকার এক প্রজন্ম স্প্রিন্ট তারকাকে গড়ে তুলেছিলেন এবং এমভিপি ক্লাবের সহ-প্রতিষ্ঠাতা ছিলেন; ক্লাবটি গত সপ্তাহে জানিয়েছিল যে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।

“স্টিফেন ছিলেন একজন দূরদর্শী কোচ, পরামর্শদাতা ও নেতা, যাঁর শ্রেষ্ঠত্বের প্রতি অবিচল অঙ্গীকার জ্যামাইকার অ্যাথলেটিক্সের চিত্র পাল্টে দিয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করেছে,” ক্লাবটি এক বিবৃতিতে বলেছে।

এমভিপি ক্লাবের সভাপতি ব্রুস জেমস বলেছেন, ফ্রান্সিস “প্রমাণ করেছেন যে, জ্যামাইকান কোচের তত্ত্বাবধানে, জ্যামাইকান ব্যবস্থাপনার সমর্থনে এবং জ্যামাইকাতেই প্রশিক্ষণের মাধ্যমে জ্যামাইকান ক্রীড়াবিদরা বিশ্বের সেরা হতে পারে।”

হিন্দুস্থান সমাচার / শান্তি রায়চৌধুরি




 

 rajesh pande