
হুগলি, ৬ জুলাই (হি.স.): সোমবার আরামবাগের আড়ান্ডী–২ নং অঞ্চলের হিয়াৎপুরে গিয়ে কর্তব্যরত অবস্থায় দ্রুতগামী লরির ধাক্কায় প্রাণ হারানো সিভিক ভলান্টিয়ার উৎপল সিং-এর পরিবারের সঙ্গে দেখা করলেন আরামবাগ বিধায়ক হেমন্ত বাগ ও পুড়শুড়ার বিধায়ক বিমান ঘোষ।
মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জানান দুই বিধায়ক। তাঁরা বলেন, কর্তব্যনিষ্ঠ এক কর্মীর এমন অকালপ্রয়াণ অত্যন্ত বেদনাদায়ক। শোকের এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। পাশাপাশি পরিবারের প্রয়োজনীয় সহযোগিতার বিষয়েও আলোচনা করা হয়।
প্রয়াত উৎপল সিং-এর প্রয়াণে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA