কামারপুকুরে শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উদযাপন
আরামবাগ, ৬ জুলাই (হি.স.): ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার হুগলির কামারপুকুরে বিজেপির যুব মোর্চার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। সকাল থেকেই দলীয় কর
কামার পুকুরে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী পালন


আরামবাগ, ৬ জুলাই (হি.স.): ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সোমবার হুগলির কামারপুকুরে বিজেপির যুব মোর্চার উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। সকাল থেকেই দলীয় কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানের সূচনায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়। এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়। উপস্থিত সকলেই দেশের ঐক্য, অখণ্ডতা ও জাতীয়তাবাদী আদর্শকে সামনে রেখে তাঁর জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

এদিন জন্মবার্ষিকী উপলক্ষ্যে কামারপুকুরে একটি বর্ণাঢ্য র্যালিরও আয়োজন করা হয়। র্যালিতে বিজেপির নেতা-কর্মী ও সমর্থকরা অংশ নেন। বিভিন্ন স্লোগান ও জাতীয়তাবাদী বার্তা তুলে ধরে র্যালিটি এলাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে। সাধারণ মানুষের মধ্যেও এই কর্মসূচিকে ঘিরে আগ্রহ লক্ষ্য করা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, বিজেপি নেতা বিশ্বক্রান্তি সেন-সহ দলের অন্যান্য নেতৃত্ব এবং অসংখ্য কর্মী-সমর্থক। বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেশের শিক্ষা, রাজনীতি ও জাতীয় জীবনে এক অনন্য অবদান রেখে গিয়েছেন। তাঁর আদর্শ ও দেশপ্রেম আগামী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী পালিত হচ্ছে, তেমনই কামারপুকুরেও যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে এই কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজকদের দাবি, তাঁর আদর্শকে সাধারণ মানুষের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande