শ্যামাপ্রসাদের জন্মবার্ষিকী উপলক্ষ্যে রক্তদান শিবিরে মন্ত্রী সুমনা সরকার
হুগলি, ৬ জুলাই (হি.স.): ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫-তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সোমবার জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার এই উদ্যোগে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা
রক্তদান শিবিরে মন্ত্রী সুমনা সরকার


হুগলি, ৬ জুলাই (হি.স.): ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫-তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সোমবার জিরাট শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। মানবসেবার এই উদ্যোগে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সুমনা সরকার।

অনুষ্ঠানে উপস্থিত থেকে মন্ত্রী সুমনা সরকার রক্তদাতা ও আয়োজকদের উৎসাহিত করেন। তিনি বলেন, রক্তদান একটি মহৎ মানবিক কাজ। একজন স্বেচ্ছায় রক্তদাতার দেওয়া রক্ত একাধিক মানুষের জীবন বাঁচাতে পারে। তাই সমাজের সকল সুস্থ ও সক্ষম মানুষকে নিয়মিত রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, “শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫-তম জন্মজয়ন্তী উপলক্ষে এই রক্তদান শিবিরের আয়োজন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমাদের এই কর্মসূচিতে আপনাদের অংশগ্রহণ ও রক্তদান আমাদের আরও উৎসাহিত করবে। আসুন, নতুন প্রাণ বাঁচানোর অঙ্গীকার নিই।” রক্তদান শিবিরে এলাকার বহু স্বেচ্ছাসেবী রক্তদান করেন। উপস্থিত ছিলেন শ্যামাপ্রসাদ স্মৃতি সংঘের সদস্য, স্থানীয় বিশিষ্টজন এবং সমাজসেবীরা। মানবকল্যাণের উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিকে ঘিরে এলাকায় উৎসাহ-উদ্দীপনার পরিবেশ লক্ষ্য করা যায়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande