বারুইপুরে নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রা ও লকেটের
বারুইপুর, ৭ জুলাই (হি.স.): বারুইপুরের নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে পৌঁছলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও ফাল্গুনী পাত্র। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নির্যাতিতা নাবালিকার বাড়িতে য
বারুইপুরে নাবালিকার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অগ্নিমিত্রা ও লকেটের


বারুইপুর, ৭ জুলাই (হি.স.): বারুইপুরের নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করতে মঙ্গলবার সকালে পৌঁছলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর সঙ্গে ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় ও ফাল্গুনী পাত্র। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকাল ন’টা নাগাদ অগ্নিমিত্রা, লকেট চট্টোপাধ্যায়-সহ বিজেপির মহিলা মোর্চার একটি প্রতিনিধি দল ওই বাড়িতে গিয়ে নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

সামাজিক মাধ্যমে অগ্নিমিত্রা জানিয়েছেন, এই অপূরণীয় ক্ষতি ও অসহনীয় বেদনা কোনও কিছু দিয়েই পূরণ করা সম্ভব নয়। তাঁদের আশ্বস্ত করেছি, ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। এদিকে, বারুইপুরে নাবালিকা গণধর্ষণের ঘটনায় এ বার রিপোর্ট তলব করল জাতীয় মহিলা কমিশন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে কমিশন। গণপিটুনিতে এক অভিযুক্তের মৃত্যুরও বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande