
কলকাতা, ৮ জুলাই (হি. স.) : জমে উঠেছে কলকাতা ফুটবল লিগ। অষ্টম দিনে ৩য় ডিভিশনের খেলায় বালি প্রতিভা ৭ গোলে জিতেছে। বি জি প্রেস মাঠের খেলায় হারল মৈত্রী সঙ্ঘ। পুলিশ মাঠে দ্বিতীয় দফার খেলায় আলিপুর স্পোর্টিং ক্লাব ও মনোহরপুকুর মিলন সমিতির মধ্যে এদিন খেলাটি ১ - ১ গোলের ব্যবধানে অমীমাংসিত। গ্রীয়ার স্পোর্টিং ক্লাব তালতলা মাঠে ১ - ০ গোলে রাখি সঙ্ঘকে হারিয়ে দিয়ে জিতেছে। কাস্টমস মাঠে কালিঘাট ক্লাব ২ - ০ গোলের ব্যবধানে জিতল। এই খেলায় হারল জ্যোতির্ময় আ্যথলেটিক ক্লাব। হাইকোর্ট মাঠে গরলগাছা স্পোর্টিং ক্লাব ৩ - ০ গোলের ব্যবধানে বুধবার হারিয়ে দিল তালতলা ইনস্টিটিউটকে।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত