তুষারধসে মৃত্যু পর্বতারোহী নির্মল পুরজার, দু'দিন মিলছিল না খোঁজ
কাঠমান্ডু, ১ আগস্ট (হি.স.): ব্রড পিক অভিযানে গিয়ে তুষারধসের মুখে পড়েছিলেন। গত দু’দিন কোনও খোঁজ ছিল না তাঁর। অবশেষে জানা গেল, মৃত্যু হয়েছে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার। কারাকোরাম পর্বতমালার ‘ব্রড পিকে’ আচমকা তুষারধসের পর থেকেই নিখোঁজ ছিলেন ব
তুষারধসে মৃত্যু পর্বতারোহী নির্মল পুরজার, দু'দিন মিলছিল না খোঁজ


কাঠমান্ডু, ১ আগস্ট (হি.স.): ব্রড পিক অভিযানে গিয়ে তুষারধসের মুখে পড়েছিলেন। গত দু’দিন কোনও খোঁজ ছিল না তাঁর। অবশেষে জানা গেল, মৃত্যু হয়েছে বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজার। কারাকোরাম পর্বতমালার ‘ব্রড পিকে’ আচমকা তুষারধসের পর থেকেই নিখোঁজ ছিলেন বিশ্ববিখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা (৪৩)। তাঁর সঙ্গে ছিলেন মোট ১০ জন পর্বতারোহী।

সামান্য আশার আলো দেখা গেলেও, শনিবার জানা গিয়েছে পর্বতারোহী নির্মল পুরজা আর বেঁচে নেই। কারাকোরাম পর্বতমালার ৮,০৪৭ মিটার উচ্চ ব্রড পিকে তুষারধসের পর থেকেই নিখোঁজ ছিলেন নেপালের পর্বতারোহী নির্মল পুরজা। বৃহস্পতিবার সকালে ব্রড পিকে তুষারধসের ঘটনা ঘটে। আর শনিবার জানা গিয়েছে, নির্মলের মৃত্যু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande