
কলকাতা, ১০ আগস্ট (হি. স.) : সোমবার কলকাতা ফুটবল লিগ ৭ খেলা, - ড্র একটি ম্যাচ। এদিন প্রথম ডিভিশনের দুই খেলা ছিল। ড্র হয় একটি। চাকদহ স্টেডিয়ামে হাওড়া ইউনিয়ন ও কেওপিএ ইয়ংস কর্ণার দলের মধ্যে খেলা ১-১ ফলাফলে শেষ হয়েছে। কল্যাণীতে তালতলা একতা সঙ্ঘ ১-০ ব্যবধানে জিতল। ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাব হারল। দ্বিতীয় ডিভিশনে ৫টি খেলায় জয় - পরাজয় হল। দ্য সিটি আ্যথলেটিক ক্লাব এর কাছে ২-১ গোলে হার টাউন ক্লাবের। এদিকে, পেয়ারাবাগান ফুটবল সি সি জিতল ১গোলে। হারল জোড়াবাগান ক্লাব।অন্যদিকে, নর্থ এন্টালি ইউনাইটেড তরুণ সঙ্ঘ ১-০ গোলে জিতেছে ।হারল লাক্সারি লিভিং কাশিপুর সরস্বতী ক্লাব। সোনালী শিবির আ্যথলেটিক ক্লাব ১ গোলে জয়ী।এই খেলায় শ্যামবাজার ইউনাইটেড ক্লাব হারল। দুর্গাচক মিলন সঙ্ঘ ২ গোলে জিতেছে। রঙ্গলাল স্ট্রিট ইউনাইটেড স্টুডেন্টস ক্লাব হারল।
হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত