বাংলার অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল সল্টলেক 'সাই'-এ ফিটনেস ও কন্ডিশনিং সেশনে
কলকাতা, ১০ আগস্ট (হি. স.) : সল্টলেকের স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-র সিন্থেটিক রানিং ট্র্যাকে ফিটনেস ও কন্ডিশনিং সেশনে নামল বাংলার অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দল। সোমবার দলের প্রধান কোচ মনোজ তিওয়ারি এবং সহকারী কোচ দত্তাত্রেয় মুখোপাধ্যায়ের তত্
অনূর্ধ্ব - ১৯, বাংলা ক্রিকেট দলের ফিটনেস টেস্ট


কলকাতা, ১০ আগস্ট (হি. স.) : সল্টলেকের স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-র সিন্থেটিক রানিং ট্র্যাকে ফিটনেস ও কন্ডিশনিং সেশনে নামল বাংলার অনূর্ধ্ব-১৯ পুরুষ ক্রিকেট দল। সোমবার দলের প্রধান কোচ মনোজ তিওয়ারি এবং সহকারী কোচ দত্তাত্রেয় মুখোপাধ্যায়ের তত্ত্বাবধানে দিনের অনুশীলন পরিচালিত হয়। উপস্থিত ছিলেন দলের সাপোর্ট স্টাফের অন্য সদস্যরাও।

আসন্ন মরসুমের জন্য ক্রিকেটারদের শারীরিকভাবে আরও শক্তপোক্ত করে তোলাই ছিল এই বিশেষ সেশনের মূল লক্ষ্য। সিন্থেটিক ট্র্যাকে ক্রিকেটারদের একাধিক দৌড় ও স্প্রিন্টের পাশাপাশি স্ট্যামিনা, গতি, ক্ষিপ্রতা এবং সহনশীলতা বাড়ানোর বিভিন্ন অনুশীলন করানো হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিটি ড্রিল শেষ করা এবং অনুশীলনের সময় শরীরের ভারসাম্য ও গতি বজায় রাখার উপর বিশেষ নজর ছিল কোচিং স্টাফদের।

উল্লেখ্য, অনুশীলনের প্রতিটি পর্যায়ে ক্রিকেটারদের শারীরিক সক্ষমতার দিকে কড়া নজর রাখেন মনোজ ও দত্তাত্রেয়। তরুণ ক্রিকেটারদের ম্যাচের চাপ সামলানোর উপযোগী করে তুলতে ফিটনেসের পাশাপাশি মানসিক দৃঢ়তার উপরেও গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাংলার ক্রিকেটের ভবিষ্যৎ প্রজন্মকে আরও প্রতিযোগিতামুখী করে তোলার লক্ষ্যে প্রস্তুতির শুরুতেই জোর দেওয়া হচ্ছে ফিটনেসে। সল্টলেকের এই কন্ডিশনিং সেশন সেই প্রস্তুতিরই একটি গুরুত্বপূর্ণ অংশ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande