কিশনগঞ্জে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে বিএসএফের সাইকেল র্যালি
কিশনগঞ্জ, ১১ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অধীনে মঙ্গলবার কিশনগঞ্জে সাইকেল র‍্যালির আয়োজন করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আঞ্চলিক সদর দফতর। সকাল ৬টায় র‍্যালির সূচনা করেন বিএসএফের ডিআইজি গণেশ কুমার। র‍্যালিতে ব
কিশনগঞ্জে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে বিএসএফের সাইকেল র্যালি


কিশনগঞ্জ, ১১ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবস উপলক্ষে ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানের অধীনে মঙ্গলবার কিশনগঞ্জে সাইকেল র‍্যালির আয়োজন করল সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর আঞ্চলিক সদর দফতর।

সকাল ৬টায় র‍্যালির সূচনা করেন বিএসএফের ডিআইজি গণেশ কুমার। র‍্যালিতে বিএসএফের ১৮৮ জন জওয়ান ও কর্মী অংশ নেন। আঞ্চলিক সদর দফতরের পাশাপাশি ১৩২, ৬৩ ও ৮০ নম্বর ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ও জওয়ানরাও র‍্যালিতে অংশ নেন।

কমান্ড্যান্ট (প্রশাসন) রামচন্দ্র-সহ আধিকারিক ও জওয়ানরা হাতে জাতীয় পতাকা নিয়ে শহরের বিভিন্ন রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে দেশপ্রেম ও জাতীয় ঐক্যের বার্তা দেন।

আঞ্চলিক সদর দফতর চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়ে স্টেডিয়াম, খাগড়া চৌক ও বিশাল মেগা মার্ট হয়ে ফের সদর দফতর চত্বরে এসে শেষ হয়। র‍্যালির মাধ্যমে স্বাধীনতা দিবসে সাধারণ মানুষকে নিজেদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন এবং ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে অংশ নেওয়ার জন্য উৎসাহিত করা হয়।

র‍্যালির শেষে ডিআইজি গণেশ কুমার অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘হর ঘর তিরঙ্গা’ শুধু একটি কর্মসূচি নয়, দেশের প্রতি সম্মান ও নাগরিকদের মধ্যে জাতীয়তাবোধ জোরদার করার একটি মাধ্যম। অভিযানের বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়ে কর্মসূচিকে সফল করার জন্য সকলের কাছে আবেদন জানান তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande