সিউড়িতে যুগলের দেহ উদ্ধার, চাঞ্চল্য
বীরভূম, ১১ আগস্ট (হি.স.): সিউড়ির একটি গ্রাম থেকে এক যুবক ও এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে জোড়া দেহ উদ্ধারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত যুবকের নাম শেখ ইমরান। তিনি সিউড়ি থানারই
সিউড়িতে যুগলের দেহ উদ্ধার, চাঞ্চল্য


বীরভূম, ১১ আগস্ট (হি.স.): সিউড়ির একটি গ্রাম থেকে এক যুবক ও এক নাবালিকার দেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার সকালে জোড়া দেহ উদ্ধারের এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। মৃত যুবকের নাম শেখ ইমরান। তিনি সিউড়ি থানারই গোপালপুর গ্রামের বাসিন্দা। ঘটনাটি আত্মহত্যা, নাকি এর নেপথ্যে অন্য কোনও রহস্য রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।

এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোপালপুর গ্রামের বাসিন্দা ইমরানের সঙ্গে অন্য একটি গ্রামের নাবালিকার প্রেমের সম্পর্ক ছিল। সোমবার রাতে ইমরান ওই নাবালিকার বাড়িতে গিয়েছিলেন। মঙ্গলবার সকালে দীর্ঘক্ষণ ঘর বন্ধ দেখে সন্দেহ হয় স্থানীয়দের। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা খুলে ইমরানের ঝুলন্ত দেহ উদ্ধার করে। অন্যদিকে, ঘরের ভেতর খাটের ওপর থেকে উদ্ধার হয় ওই নাবালিকার নিথর দেহ। নাবালিকার গলাতেও ফাঁসের স্পষ্ট চিহ্ন রয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। পুলিশ দুটি দেহ উদ্ধার করে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande