নদী থেকে পিআরডি জওয়ানের দেহ উদ্ধার
মির্জাপুর, ১১ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর যাওয়ার কথা বলে সোমবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন ৫০ বছরের পিআরডি জওয়ান মুন্নি যাদব। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে পড়রি থানার চট্টর নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়। মুন্নি যাদব মীর
নদী থেকে পিআরডি জওয়ানের দেহ উদ্ধার


মির্জাপুর, ১১ আগস্ট (হি.স.) : উত্তর প্রদেশের মির্জাপুর যাওয়ার কথা বলে সোমবার দুপুরে বাড়ি থেকে বেরিয়েছিলেন ৫০ বছরের পিআরডি জওয়ান মুন্নি যাদব। এরপর আর তিনি বাড়ি ফেরেননি। মঙ্গলবার সকালে পড়রি থানার চট্টর নদী থেকে তাঁর দেহ উদ্ধার হয়।

মুন্নি যাদব মীরজাপুরের মোহনপুর গ্রামের বাসিন্দা ছিলেন। সোমবার রাতে তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ শুরু করেন। তবে রাত পর্যন্ত তাঁর কোনও সন্ধান পাওয়া যায়নি।

মঙ্গলবার সকালে চট্টর নদীতে দেহ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছন। মৃতের বড় ছেলে দিলীপ কুমার যাদব দেহটি শনাক্ত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদের পাশাপাশি ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশকর্মীরা। পরে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রদীপ কুমার সিং জানান, প্রাথমিকভাবে নদীতে ডুবে পিআরডি জওয়ানের মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande