উত্তরাখণ্ডের ভোটকেন্দ্রেই এসআইআর-এর নোটিসের শুনানি, দ্রুত নিষ্পত্তির নির্দেশ
নয়া টিহরি, ১১ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের নয়া টিহরি জেলায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। ভোটার তালিকায় থাকা বিভিন্ন অসঙ্গতি এবং ম্যাপিং না হওয়া সংক্রান্ত মামলায় জারি করা নোটিসের শুনানি চলছে। বিভিন্ন ভোটকেন্দ্রে এই শুনানি ও নিষ্পত্তির কাজ
নাহানে ৯ থেকে ১৭ সেপ্টেম্বর সিরমৌর ফেস্টিভ্যাল


নয়া টিহরি, ১১ আগস্ট (হি.স.) : উত্তরাখণ্ডের নয়া টিহরি জেলায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর কাজ চলছে। ভোটার তালিকায় থাকা বিভিন্ন অসঙ্গতি এবং ম্যাপিং না হওয়া সংক্রান্ত মামলায় জারি করা নোটিসের শুনানি চলছে। বিভিন্ন ভোটকেন্দ্রে এই শুনানি ও নিষ্পত্তির কাজ করছেন নির্বাচনকর্মীরা।ঘনসালি বিধানসভা এলাকার খোলা বুথের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নোটিসের শুনানি হয়। সেখানে এআরও/ইও মানবেন্দ্র সিং রাওয়াত, এএও সঞ্জয় রানা, আলপেশ ও প্রিয়াংশু শুনানির মাধ্যমে নোটিসগুলির নিষ্পত্তি করেন। প্রাথমিক বিদ্যালয় কোঠগা (রিয়ুঁটি) কেন্দ্রেও ভোটার তালিকার অসঙ্গতি সংক্রান্ত মামলার শুনানি হয়।এছাড়া প্রতাপনগর বিধানসভা এলাকার জিআইসি মিশ্রবাণ গ্রাম ও গালুধার বুথ এবং টিহরি বিধানসভা এলাকার কোটি খাস বুথেও নোটিসের শুনানি অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার জেলা শাসক তথা জেলা নির্বাচন আধিকারিক নিতিকা খাণ্ডেলওয়াল জানিয়েছেন, নির্ধারিত দিনে কোনও কারণে যেসব মামলার শুনানি করা সম্ভব হয়নি, সেগুলির জন্য দ্রুত নতুন শুনানির তারিখ নির্ধারণ করতে হবে। যেসব মামলার শুনানি ইতিমধ্যে শেষ হয়েছে, সেগুলির প্রয়োজনীয় নথি সংশ্লিষ্ট পোর্টালে আপলোড করে দ্রুত নিষ্পত্তির নির্দেশও দিয়েছেন তিনি।

---------------

হিন্দুস্থান সমাচার / সুনন্দা দাস




 

 rajesh pande